শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

নেতৃত্বের লড়াইয়ে সদস্য থেকে সাংগঠনিক সম্পাদক কর্মবীর মির্জা আজম

মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ প্রতিনিধি। | ০১:১৯ মিঃ, ডিসেম্বর ২৪, ২০১৯



নেতৃত্বের লড়াইয়ে সদস্য থেকে সাংগঠনিক সম্পাদক কর্মবীর মির্জা আজম, জামালপুরে আনন্দ মিছিল                         মোহাম্মদ আলী জিন্নাহ্ মাদারগঞ্জ থেকে   বাংলাদেশ আওয়ামীলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হলেন যুবকন্ঠ মির্জা আজম এমপি।  গত ২০ ডিসেম্বর/১৯ সহোরায়াদ্দী উদ্যানে  বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি বার্ষিক জাতীয় সম্মেলনের ২ য় অধিবেশন শনিবারে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের বার বার নির্বাচিত সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এ ঘোষনা করেন। জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহের ও আস্থার প্রতিক  জামালপুর৩ মেলান্দহ - মাদারগঞ্জ থেকে টানা  ৬ ষ্ঠ  বারের মত নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কর্মবীর, সারা বাংলার যুবকন্ঠ শিক্ষাবন্ধু আলহাজ্ব মির্জা আজম এমপি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। জামালপুরের উন্নয়নের রুপকার কেন্দ্রীয় আওয়ামীলীগের সদ্য বিদায়ী সদস্য যুবকন্ঠ মির্জা আজম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সারা জামালপুর জেলার সকল উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ডের স্থানীয় বাজার গুলোতে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরন করেছে নেতাকর্মীরা।  মির্জা আজম ১৯৬২ সালের ১৩ই সেপ্টেম্বর
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শুকনগরী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা আবুল কাশেম এবং মাতার নাম নূরুন্নাহার বেগম।  বালিজুড়ী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ১৯৬৮ সালে শিক্ষাজীবন শুরু করেন এবং ১৯৭৮ সালে জামালপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৮০ সালে
সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে একই কলেজ থেকে ১৯৮৩ সালে স্নাতক সম্পন্ন করেন। 
রাজনৈতিক জীবনে
মির্জা আজম মাধ্যমিকে থাকাকালীন ১৯৭৭ সালে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে জড়িত হন। 
সরকারি আশেক মাহমুদ কলেজ উচ্চ মাধ্যমিক পড়াবস্থায় ১৯৭৯ সালে কলেজের ছাত্র সংসদের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।  পরবর্তীতে ১৯৮১ সালে জামালপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, ১৯৮৭ সালে জেলা যুবলীগের আহ্বায়ক, ১৯৯১ সালে জেলা যুবলীগের  সভাপতি ও ১৯৯৩ সালে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 
যুবলীগে থাকাবস্থায় ১৯৯১ সালে তিনি
জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে মূল দলীয় রাজনীতে প্রবেশ করেন এবং একই বছর আওয়ামী লীগের মনোনয়নে
(মেলান্দহ - মাদারগঞ্জ) জামালপুর-৩ আসন থেকে প্রথমবারের মত ৩৯,৯০৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।১৯৯৬ সালে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান এবং সে বছর জুনের জাতীয় সংসদ নির্বাচনে ৮০,০৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনে ১,১৯,৬১১ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হন।
২০০৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি একই সাথে যুবলীগের সাধারণ সম্পাদক সে দুঃসময় থেকে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে তিনি
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।এরমধ্যে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে (১,৭১,৯২৬ ভোট পেয়ে) ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) জয়লাভ করেন। 
১৯৯১ সালে গঠিত সংসদে তিনি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ১৯৯৬-এর জুনে গঠিত সংসদে সরকারি প্রতিশ্র“তি সংক্রান্ত কমিটি ও বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ২০০১ সালে বিরোধী দলীয় হুইপ, ২০০৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সরকারদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। 
২০১৪ সালের ১২ জানুয়ারি দশম জাতীয় সংসদে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং বিজয়ী  হয়ে সংসদ সদস্য নির্বাচিত হোন । তিনি বর্তমানে পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি । ব্যক্তিগত জীবনে মির্জা আজম দেওয়ান আলেয়া আজমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির আফিয়া আজম অপি ও মির্জা আসফিয়া আজম অমি নামে দুই কন্যা রয়েছে। কর্মবীর মির্জা আজম জনগণ কে মনিব ভেবে রাত দিন মেলান্দহ মাদার তথা জামালপুরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন।  তার বিশাল দায়িক্ত পালনে সকলের দোয়া কামনা করেছেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.