শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বাবাকে হত্যার ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

অনলাইন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৬:২২ মিঃ, জুলাই ৯, ২০২৩



নরসিংদীর পলাশে বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাবি মিয়া (৫৭) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃত হাবিজ ওরফে হাবি মিয়া ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত করম আলীর ছেলে। সে পেশায় একজন দিনমুজুর। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, ভুক্তভোগী শিশুর মা জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। বাড়িতে বাবা ও ভাইয়ের সাথে ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া পাড়ায় আলুরটেকে বসবাস করে ওই শিশু। গত ২৭ জুন বিকেলে তাদের বাড়ির পাশের একটি টেকে ওই শিশু মেয়েকে একা পেয়ে হাবি মিয়া তার বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। একইভাবে পরের দিন ২৮ জুন সন্ধ্যা রাতে পুনরায় ধর্ষণ করে। পরে মেয়েটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তার বাবা ধর্ষণের আলামত পেয়ে মেয়েটি জিজ্ঞাসাবাদ করলে হাবি মিয়া তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে জানায়।

সর্বশেষ শনিবার রাতে হাবি মিয়াকে অভিযুক্ত করে ভুক্তভোগী মেয়ের বাবা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গতকাল রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ভুক্তভোগীর বাবা ধর্ষণের অভিযোগ জানালে শনিবার রাত ৮টায় ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে হাবি মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হাবি মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.