শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ পালন

বশির আহমেদ ফারুক মালয়েশিয়া প্রতিনিধি | ১০:৫৫ মিঃ, ডিসেম্বর ২১, ২০১৯



 বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত এবং জাতির জনক, বীরমুক্তিযোদ্ধা, মহামান্য রাষ্ট্রপতি , মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল , কাউন্সেলর শ্রম ২ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর হাইকমিশনার মহ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশী (অভিবাসী) র অংশগ্রহন করেন। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স এডভাইজার কমোডর মুশতাক আহমেদ, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোঃ মশিউর রহমান তালুকদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের বানী পাঠ করেন প্রথম সচিব (কনস্যুলার) মোহাম্মদ মাসুদ হোসেন। বাণীসমূহ পাঠ শেষে মান্যবর হাইকমিশনার সমবেত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা পরিবার পরিজন রেখে এই প্রবাসে কাজ করছেন। আপনাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, অসুবিধা ও সমস্যাএ সমাধান করার জন্য হাইকমিশন কাজ করছে। সরকার প্রবাসীদের জন্য আলাদা সার্ভিস ভবন দিয়েছে, হাইকমিশন থেকে গিয়ে মোবাইল টিমের মাধ্যমে পেনাং ও জহুর বারু, ক্যামেরুন হাইল্যান্ড ও ক্লাং এ সেবা দিচ্ছে। সরকার প্রবাসীদের কল্যাণ করছে, প্রবাসীর পরিবারের জন্যও কল্যাণ এর ব্যবস্থা করেছে। জমি সম্পদ বিক্রি না করে ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে যাবার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করেছে। দেশে ফিরে গিয়ে এই ব্যাংক থেকে লোন নিয়ে নিজেই ব্যবসা করতে পারবেন। তিনি বৈধ পথে দেশে অর্থ প্রেরণের জন্য আহবান জানিয়ে বলেন, বৈধ পথে অর্থ পাঠানোর জন্য সরকার ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। তিনি সরাসরি দূতাবাস থেকে সেবা গ্রহোণ এবং যে কোন প্রয়োজনে সরাসরি দূতাবাসে ফোনে, হোয়াটস অ্যাপ , ফেসবুক ম্যাসেঞ্জার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেন। পাশপাশি দেশের ভাবমূর্তি উজ্জল করার জন্য নিয়ম মেনে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, দেশের সম্মান বৃদ্ধি পেলে আমরা প্রবাসে সম্মানের সাথে ভাল থাকব। তিনি বলেন যারা অধিক জরিমানা, শাস্তি ও বেত্রাঘাতের ভয়ে ইমিগ্রেশন হয়ে দেশে ফেরত যেতে পারছিলেন না বা অতিরিক্ত অর্থ খরচ হত তাদের জন্য জেল জরিমানা ছাড়া সহজ শর্তে দেশে ফিরে যাবার জন্য ব্যাক ফর গুড কর্মসুচি চালু করা হয়েছে। এজন্য বাংলাদেশ সরকার অতিরিক্ত ফ্লাইট দিয়েছে এবং টিকেট প্রতি ১২ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছে। তিনি সকলের মঙ্গল কামনা করেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.