শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

স্বামী থাকতে প্রেমিককেও চাই; দুই বিয়ের দাবিতে থানায় তরুণী, অতঃপর..!

অনলাইন ডেস্ক | ০৭:১৬ মিঃ, এপ্রিল ১, ২০২৩



ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। সেখানে এক নববধূ আজব দাবি নিয়ে হাজির হয়েছেন থানায়। কান্নাকাটি করে তিনি লুটিয়ে পড়ছেন পুলিশের পায়ের নীচে। বর থাকার পরও তিনি প্রেমিককে বিয়ে করতে চান। 

সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ‌্যমে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, কেঁদে কেঁদে নববধূ বলছেন, ‘দুটো বিয়ে করব, দুটো বিয়ে।’ তিনি প্রেমিককে বিয়ে করতে চান, তবে স্বামীকে তিনি ছাড়তে নারাজ। মহিলার এই দাবি শুনে পুলিশকর্মীরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে খেপে যান। পুলিশের সঙ্গে হাতাহাতি করতে শুরু করেন। রাগের মাথায় পুলিশের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড় মারেন তিনি।

ওই নারীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে প্রেমালাপ চালিয়ে গিয়েছেন। 

তিনি আরও বলেন, ‘ও আমাকে এক দিন বলে, ও প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দু’জনের সঙ্গেই সংসার করতে ইচ্ছুক সে। আমি ওকে বলি, এমনটা সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানায় সে।’ তবে পরবর্তীতে এ ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.