শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মাদারগঞ্জে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

মোহাম্মদ আলী জিন্নাহ্ মাদারগঞ্জ থেকে | ০৯:৫৯ মিঃ, ডিসেম্বর ৯, ২০১৯



জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছে। সোমবার বেলা ১০ ঘটিকায় মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা একটি বাস জুনাইল দারোগা বাড়ী মোড়ে বিপরীত দিক থেকে আসা সুজকি ময়মনসিংহ - হ ১১-২৭৫৭ নম্বরের মটর সাইকেলটি বাসের সাথে সংঘর্ষে জাহিদুল (১৬) ও জুয়েল (১৫) নামে ২ মটরসাইকেল আরোহী নিহত হয়। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর একটি টিম ও মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলেই জুয়েল কে মৃত অবস্থায় পায় এবং জাহিদুল কে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে। পরে লাশ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং দূর্ঘটনা কবলিত মটরসাইকেল টি থানা হেফাজতে রয়েছে। জানা গেছে মটরসাইকেল আরোহী ২ জন জুনাইল বাজার থেকে বালিজুড়ী আসার পথে যাত্রী বাহী বাসের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম জুনাইল সুতারপাড়া এলাকার গেদা মিয়ার ছেলে সান শাইন একাডেমী থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী এবং জুয়েল বালিজুড়ী পুর্ব পাড়ার রহুল আমিন এর ছেলে ও বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী। দূর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে এবং চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে জামালপুর জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল সামিউল আলম পিপিএম জানান সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা চলমান রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে লাশু গুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ..


Designed & Developed by TechSolutions Plex Ltd.