শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

সাদেক হোসেন খোকার মৃত্যুতে আলমগীর হোসেনের গভীর শোক বার্তা

নিজস্ব প্রতিনিধি। | ১২:২৫ মিঃ, নভেম্বর ৫, ২০১৯



বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন  আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন ।

সোমবার ( ৪ নভেম্বর ) এক বিবৃতিতে আলমগীর হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি-আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম সাদেক হোসেন খোকা বিএনপি‘কে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের নিকট চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মতো একজন আদর্শনিষ্ঠ রাজনৈতিক নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

আলমগীর হোসেন শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত,  সোমবার ( ৪ নভেম্বর ) বাংলাদেশ সময় অপরাহ্ন ২ টা ১৫ মিনিট ও  নিউইয়র্কের স্থানীয় সময় রাত ৩ টা ১৫ মিনিটে  সাদেক হোসেন খোকা  ইন্তেকাল করেছেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.