শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বরগুনায়(১৪) বৎসরের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

মোঃবেলাল আহমেদ বরগুনা প্রতিনিধিঃ  | ১২:২০ মিঃ, অক্টোবর ২৮, ২০১৯



বরগুনা সদর উপজেলায় ইমরান হোসেন (১৪)নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানাগেল মৃত ইমরান হোসেন উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের কোরক এলাকার খলিল ফিটারের ছেলে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের ছাউনির সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরের মরাদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার লোকজন মসজিদের ছাউনি সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমরানের মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান জানান, মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণটি জানা যাবে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.