মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের ৭০তম শাখার উদ্বোধন
মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ থেকে | ০৯:১৩ মিঃ, অক্টোবর ২৭, ২০১৯
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এনআরবিসি ব্যাংকের ৭০তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বালিজুড়ী আশরাফ তালুকদার সুপার মার্কেটে ৭০তম শাখার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ তালহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির । জেলা পরিষদ সদস্য আলহাজ্ব দৌলত জামান দুলাল।বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, মির্জা আজম এমপি বলেন, কৃষি বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা তৈরিতে এনআরবিসি ব্যাংক, এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। অার্থিক লেনদেন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ব্যাংক প্রতিষ্ঠান বেশী হলে গ্রাহকদের সময় অপচয় কমবে। তাছাড়া এই ব্যাংক ককর্তৃপক্ষ গত বন্যায় মাদারগঞ্জে বিভিন্ন ইউনিয়নে ১৩শ বন্যা দুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী দেয়ায় এনআরবিসি ব্যাংকের পরিচালকসহ সবাইকে ধন্যবাদ জানান। Click Here.
