শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলল প্রবাসফেরত যুবক!

অনলাইন ডেস্ক | ০৮:০১ মিঃ, জুন ২০, ২০২৩



ফরিদপুরের সালথায় নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন মো. মহিদুল শেখ (২৫) নামে এক প্রবাসফেরত যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সুলমানসেন গ্রামে এ ঘটনা ঘটে। ম‌হিদুল ওই গ্রামের মৃত কু‌সেই শেখের ছেলে।

তবে কি কারণে তিনি পুরুষাঙ্গ কেটেছেন তা সঠিকভাবে বলতে পারেনি কেউ।

মহিদুলের পরিবার সদস্যরা জানান, মহিদুল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গত ৩ মাস আগে দেশে ফেরত আসেন। বাড়িতে আসার পরও তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মহিদুল তার নিজের ঘরে ডাক-চিৎকার শুরু করেন। এ সময় পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখেন, তিনি নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছে। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আটঘর ইউনিয়‌ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটা কি কারণে তার নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছে তা এখনো জানতে পারিনি। তবে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.