শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে মাদারগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ থেকে | ০১:২১ মিঃ, অক্টোবর ২৭, ২০১৯



 কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে শনিবার সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল। মাদারগঞ্জ মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বাবু অরুন কুমার সাহা র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলম পিপিএম। মাদারগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলাম। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। জামালপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব দৌলত জামান দুলাল। মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু পারভেজ, জোড়খালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম সরকার, করইচূড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুসহ উপজেলা ও শহর এবং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর পুর্বে গত শুক্রবার ও শনিবার উপজেলা হলরুমে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে পুরুস্কার বিতরন ও কেক কাটা হয়। মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে বিকালে বালিজুড়ী এফ.এম উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশ বণাম কমিউনিটি পুলিশিং ফোরাম এর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়


Designed & Developed by TechSolutions Plex Ltd.