শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

চুয়াডাঙ্গায় ইজিবাইক এর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি | ০৭:৪৮ মিঃ, অক্টোবর ২৬, ২০১৯



:চুয়াডাঙ্গায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় নাঈম জোয়ার্দ্দার টিপু (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) শহরের পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নঈম জোয়ার্দ্দার টিপু চুয়াডাঙ্গা শহরের মৃত মোতালেব জোয়ার্দ্দারের ছেলে ও শহরের অবকাশ আবাসিক হোটেলের মালিক। স্থানীয়রা জানান, শুক্রবার শহরের রেলবাজার পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি চলন্ত ইজিবাইক টিপু জোয়ার্দ্দারকে এসে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকের ধাক্কায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার এস আই মো.লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.