মাদারগঞ্জে বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশন এর দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব পালিত
মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ থেকে | ০৮:১৪ মিঃ, অক্টোবর ২৩, ২০১৯
বাল্যবিবাহ করবো রোধ, বাড়াবো সচেতনতাবোধ এ প্রতিপাদ্যে বুধবার দুপুরে বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশন এর দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব পালিত হয়। বালিজুড়ী বাজারস্থ সংগঠনের মহাসচিবের অস্থায়ী কার্যালয়ে বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবু সাঈদ আল শিশির এর সভাপতিত্বে ও মহাসচিব আরিফুন নাহার মিম এর সঞ্চালনায় সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযুদ্ধা আবু বকর সিদ্দিক (বালিজুড়ী), জাকিরুল (জোড়খালী), দিদারুল(গোপালপুর), আব্দু কাদের(জোড়খালী) বজলুর রহমান(বাজিতের পাড়া), হযরত আলী (গোপালপুর), এছাড়াও সময় বিগ্রেট মার্শালের সহকারি ও বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশন এর দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব পালন করা হয়।
