শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

আগৈলঝাড়ায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানালেন পূজা উদযাপন কমিটি

বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার | ১০:১৭ মিঃ, অক্টোবর ৯, ২০১৯



বরিশালের আগৈলঝাড়ায় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা সদরের কেন্দ্রীয় পূজা মন্ডপে উপজেলা আওয়ামীলীগ ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতি বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস,থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিত্যানন্দ মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত প্রমুখ। বিজয়া পুনর্মিলনীতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য, উপজেলার ১শত ৫৪টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দূর্গা উৎসব শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হওয়ায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার সদস্যদের ধন্যবাদ জানানো হয়।


Designed & Developed by TechSolutions Plex Ltd.