শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ভুয়া আইডি খুলে প্রেম, ডেকে এনে সব লুটে নিত দুই বান্ধবী; অতঃপর..!

অনলাইন ডেস্ক | ০৯:১২ মিঃ, এপ্রিল ১১, ২০২৩



ফেসবুকে প্রথমে পাতা হতো প্রেমের ফাঁদ। পরে দেখা করার কথা বলে বাসায় ডেকে আপত্তিকর ভিডিও ধারণের পর জিম্মি করে আদায় করা হতো টাকা। এমন অভিযোগে এক কলেজছাত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মো. মুসলিম উদ্দিন মুন (২২) এবং খন্দকার শাওন (২৮)। এ ঘটনায় মোসা. তন্বী আক্তার (২০) নামে আরো একজন পলাতক রয়েছেন। সোমবার সাংবাদিকদের ঘটনার বিস্তারিত বলেন মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন।

তিনি জানান, গ্রেফতার মারিয়া কলেজ শিক্ষার্থী। তিনি রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন। এ চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্নী। তারা বিভিন্ন ফেক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে। এরপর টার্গেট অনুযায়ী সেই ছেলেদের মিরপুর বাসায় নিয়ে আসে। বাসায় আগে থেকেই চক্রের বাকি তিনজন সদস্য ওত পেতে থাকত। পরিকল্পনা অনুযায়ী বাসায় ঢোকামাত্র  মারধর করে নগ্ন করে ভিডিও ধারণ করত তারা। এ কাজে এ দুই বান্ধবীকে সহায়তা করত তাদের বন্ধু শাওন ও মুন। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করত তারা।

ওসি মো. মহসীন আরো বলেন, আগে একই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করে তারা। পরে পুলিশে অভিযোগ করলে তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.