শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

আগৈলঝাড়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন।

বি.এম মনির হোসেন-স্টাফ রিপোটারঃ | ০৬:০৯ মিঃ, অক্টোবর ৬, ২০১৯



”জন্ম সনদ শিশুর অধিকার বাস্তবায়নের দায়িত্ব সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনে আয়োজনে আজ রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতিমা আজরিন তন্বী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাদ দৌলাতুন নেছা নাজমা, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা রোজীনা আক্তার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসসহ প্রমুখ। এসময় উপজেলার ৫টি ইউনিয়নের ৩ টি ইউনিয়নের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন ডিজিটাল করা হয়েছে। কোন পরিষদেই হাতের লেখা জন্ম নিবন্ধন নেই। জন্ম নিবন্ধনে ডিজিটাল করার কারনে উপজেলা থেকে বাল্য বিয়ে কমে গেছে। তার পরেও প্রতিটি ইউনিয়ন পরিষদের সচিবদের খেয়াল রাখতে হবে যাতে জন্ম নিবন্ধনে অনিয়ম না হয়। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.