কুড়িগ্রা ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের ১৬ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রুহুল আমিন রুকু কুড়িগ্রামজেলাপ্রতিনিধিঃ | ০৮:৪৩ মিঃ, অক্টোবর ৪, ২০১৯
আগামী ১৬ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ট্রেনটি চালু হওয়ার পাশাপাশি রংপুর এক্সপ্রেস ট্রেনের জন্য বরাদ্দকৃত শাটল ট্রেনটিও চলমান থাকবে। ফলে কুড়িগ্রামবাসী দু’টি আন্তঃনগর ট্রেনের সুবিধা পাচ্ছেন।কুড়িগ্রামবাসীর বহুল প্রত্যাশিত এ ট্রেনটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে নতুন এ ট্রেনটি ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নাম হতে পারে। প্রধানমন্ত্রী ট্রেনটির নাম চূড়ান্ত করবেন। ট্রেনটি কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম ভায়া রংপুর রুটে চলাচল করবে। রেকের বেইজ হবে লালমনিরহাট। ওয়াশপিট করবে ঢাকায়। ইন্দোনেশিয়া থেকে সদ্য আমদানীকৃত কোচ দিয়ে নতুন চালু হতে যাওয়া ট্রেনটি সপ্তাহে ৬ দিন সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম রেলস্টেশন ত্যাগ করবে। আর ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছাড়বে রাত ৮টা ৪৫ মিনিটে। বুধবার এটি বন্ধ থাকবে।
উভয়পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকছে রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর-জয়পুরহাট-সান্তাহার-মাধনগর-ঢাকা বিমানবন্দর।
কুড়িগ্রাম থেকে ঢাকা যাত্রাকালীন এতে মোট ৬২৬ টি আসন থাকবে। আর ঢাকা থেকে কুড়িগ্রাম ফেরার সময় এতে ৫৯৬টি আসন থাকবে। এর মধ্যে শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বাথ ১৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
