বাবুগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
বাবুগঞ্জ প্রতিনিধি | ০৮:৫৮ মিঃ, অক্টোবর ২, ২০১৯
‘সংঘাত নয়, ঐক্যর বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে বাবুগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের সামনে মানবন্ধন ও শান্তিপদযাত্রার আয়োজন করা হয়। মানববন্ধনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তারের সভাপতিত¦ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলার সম্পাদক আরিফ আহমেদ মুন্না, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড অফিসার মোজাম্মেল হক, ওয়ার্কার্স পার্টির চাঁদপাশা ইউনিয়ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার ,রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, সেলিম রেজা, সজাগ আহবায়ক চাঁদপাশা হাইস্কুল ও কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক আমিনুর রহমান শামীম, সহকারী শিক্ষক মিজানুর রহমানপ্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালনকে গভীর তাৎপর্যপূর্ন মনে করেন তারা।
