শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব:তালিকায় পুলিশের ডিসি আনিসুর ও তার স্ত্রী-সন্তান

নিজস্ব প্রতিনিধি। | ০২:৫০ মিঃ, অক্টোবর ৪, ২০১৯



যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তার এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য জানাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার বিএফআইইউ থেকে ব্যাংকগুলোর কাছে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। অপর এক চিঠিতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরা এবং তাদের সন্তনদের ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে এসব হিসাবের তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বিএফআইইউয়ের চিঠিতে ওমর ফারুকের জাতীয় পরিচয়পত্র নম্বরও (এনআইডি) উল্লেখ করা হয়েছে।

তবে আগে থেকেই মৌখিকভাবে তার ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। ফলে তার হিসাব থেকে টাকা তোলা সম্ভব হচ্ছিল না। তার নামে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে।

সোনালী ব্যাংকে তার দুটি প্রতিষ্ঠানের নামে সাড়ে ১১ কোটি টাকা ঋণও রয়েছে। ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযানে যুবলীগের পদস্থ কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন।

এর মধ্যে জি কে শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়াসহ আরও অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র ও মদ আটক করেছে র‌্যাব।

আটকরা তাদের কর্মকাণ্ডের অংশীদার, সুবিধাভোগী ও প্রশ্রয়দাতা হিসেবে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নাম উল্লেখ করেছেন।

এ কারণেই তার ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। আশা টিভি

 

 


Designed & Developed by TechSolutions Plex Ltd.