কুড়িগ্রামে কয়েক দিনের টানা বর্ষণে শত শত একর রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে
রুহুল আমিন রুকু(কুড়িগ্রাম)জেলা প্রতিনিধিঃ | ০৩:৫৭ মিঃ, অক্টোবর ৩, ২০১৯
/সম্প্রতি কুড়িগ্রাম জেলায় গত দুই সপ্তাহের ব্যবধানে টানা বর্ষণে ধরলা ও ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলতি মৌসুমে রোপা আমন, বোনা আমন ও বাদাম ক্ষেত সহ বিভিন্ন সবজি চাষ কৃত ডোবা জমিতে পানিতে তলিয়ে গেছে সরেজমিনে জানা গেছে, কুড়িগ্রাম জেলা সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর সন্নিকটে চরসিতাইঋাড়, চর কৃষ্ণপুর পাঁচগাছী ইউনিয়নের উত্তর নেওয়া বস, কদমতলা, গারু হারা ও সিতাই ঝাড় সহ উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন সাহেবের আলগা ইউনিয়ন বুড়াবুড়ি ইউনিয়ন বজরা ইউনিয়ন সহ জেলা-উপজেলায় চলতি মৌসুমে কৃষকরা রোপা আমন ধান বোনা আমন ধান ও বাদাম বাদাম জমি হাল চাষ করে দিনমজুর দ্বারা জমিতে রোপণ আবাদ করে কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে ডোবা ও দোলা জমি পানিতে তলিয়ে গেছে।জেলায় নদনদী সন্নিকটে প্রায় শত শত হেক্টর জমিতে পানি উঠায় কৃষকরা সংশয় প্রকাশ করছে। স্থানীয় কৃষক হাছেন আলী জানান আমি ১ বিঘা জমিতে রোপা আমন চাষ করি কয়েকদিনের ব্যবধানে রোপনকৃত জমি পানিতে তলিয়ে গেছে কৃষক সাদের আলী সহ অনেকে জানান, গত কয়েকদিন আগে জমিতে ইউরিয়া সার দেওয়ায় রোপনকৃত ধানগুলো দ্রুত জেগে উঠে কয়েকদিনের টানা ভারী বর্ষণে তলিয়ে যাওয়ায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উলিপুর উপজেলার কৃষি উপসহকারী কর্মকর্তা সাজেদুল করিম এ প্রতিবেদকের সাথে ৩ অক্টোবর বৃহস্পতিবার কথা হলে তিনি জানান চলতি মৌসুমে পানিতে রোপনকৃত রোপা আমন ধান, বোনা আমন ধান ক্ষেত নিচু জমি গুলো পানিতে তলিয়ে থাকায় আংশিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
