চাঁপাইনবাবগঞ্জ অগ্রণী ব্যাংক লি: আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এসএম রুবেল। | ১০:২০ মিঃ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ অগ্রণী ব্যাংক লি: আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। অর্থনীতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিরলসভাবে ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীরা কাজ করে চলছে।ব্যাংকেসময়োপযোগী আধুনিক সেবা ও সময়োপযোগী করতে ব্যাংকের নির্বাহীদের প্রাণবন্ত চেষ্টার কোন ঘাটতে নেই।ব্যাংকের নির্বাহীগণ " মানবিক ব্যাংকিং " চিন্ত ধারা ব্যাংকে অন্যান্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন।ব্যাংকের পরিসেবা মানুষের দ্বারে পৌঁছে দিতে নানামুখী দৃশ্যমান পদক্ষেপ হাতে নিয়েছেন।কৃষিনির্ভর অর্থনীতি প্রাণচঞ্চল করতে অগ্রণী ব্যাংক ৭৪৫ জন অস্থায়ী মাঠসহকারী নিয়োগ দিয়ে কৃষিঋণ বিতরণ,আদায়, ১০ টাকার হিসাব খোলা,বয়স্ক ভাতা,বিধুবা ভাতা,মুক্তিযোদ্ধা ভাতাসহ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।ব্যাংকের অবলোপন ও শ্রেণীকৃত ঋণ আদায়ে মাঠসহকারীরা অগ্রণী ভূমিকা পালন করে চলছেন।অথচ কৃষকের বন্দু মাঠসহকারী নানা বঞ্চনার শিকার।যা আদৌ কাম্য নয়। অগ্রণী ব্যাংক অনলাইন ব্যাংকিং পরিচালনা করে কাজের গতিশীলতা বৃদ্ধি করে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ লাভ করেছে।এটা সম্ভব হয়েছে অগ্রণী ব্যাংকের ম্যানেজমেন্টের সময়োপযোগী কার্যকর সিদান্ত ও গতিশীল নেত্বের কারণে। অধুনা " অগ্রণী দুয়ার" এজেন্ট ব্যাংকিং পরিচালনা করে প্রত্যন্ত এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকের পরিসেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। ব্যাংকের কাজের পরিধি বিস্তৃত করে ব্যাংকের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। বর্তমান এম. ডি. স্যার " বঙ্গবন্ধু কর্ণার " করে ব্যাংকে সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার এক অন্যান্য প্রয়াস হিসেবে আত্মপ্রকাশ করেছেন।তারঁ এই অমর কীর্তি বাংলাদেশের ব্যাংকিং ধারার এক অন্যান্য সংযোজন। তারঁ নিষ্ঠা,মেধা ও মননের অমর স্বীকৃতিস্বরুপ "বঙ্কবন্ধু কর্ণার " আমাদের ব্যাংককে মহিমান্বিত করছে। ব্যাংকের এতসব কীর্তি নষ্ট হওয়ার কোন মানে হয় না।যে মাঠসহকারীরা আপনার পাশে থেকে ব্যাংকের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তাদের বিষয়ে ম্যানেজমেন্টের উদাসীন অবস্থান ব্যাংকের প্রতি তথা ম্যানেজমেন্টের সম্পর্কে আস্থা ও নির্ভরতায় সংকট তৈরি হয়েছে। যা ব্যাংকের মত আর্থিক প্রতিষ্ঠানের জন্য অশনিসংকেত। ম্যানেজমেন্টের একটি পজেটিপ সিদান্তই পারে মাঠসহকারীদের মাঝে বিশ্বাস ও আস্থার পরিবেশ সৃষ্টি করে বৈরী মনোভাবের অবসান ঘটাতে।
