শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

| ১০:০৪ মিঃ, অক্টোবর ৩, ২০১৯



 শারদীয় দূূর্গোৎসবে পুজা মন্ডপের স্বেচ্ছাসেবীদের নির্দিষ্ট পোশাক বিতরন করে উদাহরণ সৃষ্টি করলেন বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, জেলার ১০টি উপজেলায় জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে পুজা মন্ডপে দায়িত্ব পালনকারীদের জন্য গেঞ্জি উপহার দেন তিনি। ওই গেঞ্জি পরে মন্দিরের স্বেচ্ছাসেবক বাহিনী পূজার সময় দ্বায়িত্ব পালন করবেন। যাতে সহজেই তাদের সবার থেকে আলাদা করে চেনা যায়। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, আগৈলঝাড়া উপজেলায় ১৫৪টি পুজা মন্ডপের স্বেচ্ছাসেবক বাহিনীর জন্য জেলা প্রশাসকের ১২শ গেঞ্জি উপহার পেয়েছেন। বুধবার বিকালে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে ১৫৪টি পুজা মন্ডপে অনুষ্ঠেয় পুজায় বিশেষ আইন শৃংখলা প্রস্তুতি সভায় আগত মন্ডপ সভাপতি ও সম্পাদকের হাতে ওই মন্ডপের দ্বায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের জন্য জেলা প্রশাসকের দেয়া উপহার ১২শ গেঞ্জি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আনসার ভিডিপি কর্মকর্তা রেদোয়ান আহম্মেদ, পল্লী বিদ্যুৎ ডিজিএম হযরত আলী, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, শফিকুল হোসেন টিটুসহ মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

Chat conversation end

Type a message...


Designed & Developed by TechSolutions Plex Ltd.