শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আটক

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ | ১১:৪৫ মিঃ, অক্টোবর ১৫, ২০১৯



ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ককে আটক করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে।সোমবার বেলা ২টার দিকে ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আতিকুল ইসলাম আতিক (৩৫) নামে এই সহায়ককে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর সম্মিলিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল সোমবার দুপুর ১২টার দিকে পাসপোর্ট অফিসে গিয়ে এ অভিযান শুরু করে।দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, শহিম উদ্দীন নামে একজন স্কুলশিক্ষক কিছুদিন আগে ওই কার্যালয়ে পাসপোর্ট করতে যান। সে সময় আতিকুল তার কাছে ঘুষ দাবি করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর একটি দল অভিযান চালিয়েছে। এসময় পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আতিকুল ইসলাম আতিককে হাতেনাতে ঘুষের ২১ হাজার টাকাসহ আটক করা হয়।আতিকুলকে ঠাকুরগাঁও থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা আশিকুর রহমান।


Designed & Developed by TechSolutions Plex Ltd.