শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

অস্ত্র ও স্বর্ণলঙ্কার সহ  ৬ ডাকাত গ্রেফতার। 

শফিকুল ইসলাম(এম এ),          বরিশাল প্রতিনিধি।। | ০৭:০৬ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯



পিরোজপুরের নেছারবাদ উপজেলায় একটি বাড়ীতে ডাকাতি করে পালানোর সময় ৬ ডাকাত সদস্যকে অস্ত্র ও স্বর্ণলঙ্কারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নেছারবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বালিহারি গ্রামে মিজানের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় পুলিশ ডাকাতদের গ্রেপ্তার করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। গ্রেপ্তারকৃতরা হলো আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বাদশা, ডাকাত লিটন, শাহজাহান, ইসমাইল হোসেন, জাহারুল মাঝি ওরফে ছাইদুর, চান্টু মিয়া। এ সময় ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত ৪৮ হাজার ৫০০ টাকা ও বেশ কিছু স্বর্নালংকার, ধারালো অস্ত্র ও মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন জানান,২৬/০৯/২০১৯ তারিখ বৃহস্পতিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল বলদিয়া ইউনিয়নের বালিহারি গ্রামে মিজানের ঘরের সামনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এক পর্যায়ে ডাকাতদল গৃহকর্তাকে বেধে অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে, নগদ প্রায় এক লক্ষ টাকাসহ ৫-৬ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে অভিযান চালিয়ে পালানোর সময় পুলিশ ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপর ডাকাতদেরকে বরিশাল সিটি কর্পোরেশনের গড়িয়ারপাড় এলকা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন আরো জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের অন্যান্য সহযোগীদে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 


Designed & Developed by TechSolutions Plex Ltd.