শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে সড়কে ফেলে দেয় নারীকে!

অনলাইন ডেস্ক | ০৬:১৩ মিঃ, জুন ১৭, ২০২৩



ময়মনসিংহের ভালুকায় বাসে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে এক পোশাককর্মীকে  চলন্ত বাস থেকে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই নারীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। 

ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ওই ‘হাইওয়ে মিনি’ বাসচালক, হেল্পার ও সুপাভাইজার গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরের কর্মস্থল থেকে বাসে করে ময়মনসিংহের ভালুকায় নিজ বাড়িতে ফিরছিলেন ওই নারী। ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছলে বাসের অন্য যাত্রীরা নেমে যান। এ সময় সহকারীকে চালকের আসনে বসিয়ে ওই নারীর পাশে এসে বসেন চালক। পরে, চালক ও সুপারভাইজার ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওই নারীর।

এক পর্যায়ে ব্যর্থ হয়ে তারা ওই নারীকে হত্যার উদ্দেশ্যে চলন্ত বাস থেকে ফেলে দেয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে বাসচালক মো. রকিব (২১), সহযোগী মো. আরিফ (২০) ও সুপারভাইজার আনন্দ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ধর্ষণে ব্যর্থ হয়ে এক গার্মেন্টকর্মীকে চলন্ত থেকে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.