আগৈলঝাড়ায় ওসির দুরদর্শিতায় বহিস্কৃত মেম্বার শামীম তালুকদার গ্রেফতার
বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার | ১০:০৯ মিঃ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
বরিশালের আগৈলঝাড়ার ১নং রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বহিস্কৃত মেম্বর শামীম তালুকদারকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। থানার দ্বায়িত্বশীল এসআই জানান, শামীম তালুকদারকে একটি মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মারধরসহ এলাকার নিরিহ লোজনকে হয়রানীসহ সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত শামীম তালুকদার পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী গণধর্ষণ ও ধর্ষণ ভিডিও চিত্র মোবাইল ফোনে ছড়িয়ে দেয়া মামলায় পুলিশের এজাহারভুক্ত আসামী। সূত্র মতে, ২০১৭ সালে ২৭ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানা এলাকায় পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গণধর্ষণ ও ধর্ষণ ভিডিও চিত্র মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ার অপরাধে ইউপি সদস্য শামীম তালুকদারসহ আট জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে ধর্ষিতা শিশুর মা। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ওসি (তদন্ত) খোন্দকার আবুল খায়ের শামীমসহ আট জনের বিরুদ্ধে দাখিল করা চার্জশীট আদালত আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরু করে। পুলিশের চার্জশীটভুক্ত আসামী হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহম্মেদ চৌধুরী ২০১৮ সালের ১৮সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত)সহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২)৯৩) ধারায় আদালত অভিযোগ আমলে নেয়ায় ইউপি সদস্য শামীম তালুকদার কর্তৃক সংঘঠিত অপরাধমুলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারায় শামীম তালুকদারকে সাময়িক বরখাস্ত করেন। অভিযোগ রয়েছে, শামীম তালুকদার ওই মামলায় জামিনে বেরিয়ে মামলার বাদীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আদালতে তার বিপক্ষে স্বাক্ষী না দেয়াসহ বাদীকে দিয়ে মামলা চালাবে না মর্মে আদালতে লিখিত বর্ননা দিতেও বাধ্য করিয়েছে। আশা টিভি
