সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্তেও ভারত থেকে আসছে অবৈধ অগ্নেয়াস্র ও মাদক
এ সএম রুবেলঃ জেলা প্রতিনিধি | ০৯:৪৪ মিঃ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ জোনের প্রতিটি সিমান্ত এলাকায় কালো বাজারী, মাদক সর্বরাহ, হুন্ডি ব্যাবসার মাধ্যমে হিরোইন, মদ, গাজা, ফেনসিডিল, গান পাউডার সহ নানা প্রকার অগ্নেয়াস্র সর্বরাহ চলছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাগনরে সাথে আতাত করে। জানাযায় যে এসব কালোবাজারী বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্তেও সকল মাদক ও অগ্নেয়াস্র সর্বরাহের বিরুদ্ধে, তবুও মূল হোতা হিসেবে রাজত্ব কায়েম করছেন দির্ঘদিন যাবৎ, রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি সিমান্তবর্তী এলাকায় আনারুল ইসলাম (৩৭) পিতা মৃত সাজ্জাত আলী বিশ্বাস, বর্তমান সাং পিটিআই মাষ্টারপাড়া, সাবেক সাং চরবাগডাংঙ্গা ইউঃ চাঁপাইনবাবগঞ্জ সদর। অপর একজন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন হাজ্বী মাস্তান আবু তালেব এক নামে পরিচিত অবৈধ ব্যাবসায়ী হিসেবে। তাদের উভয়ের নেতৃত্বে ভারত বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জের ৪টি সিমান্তের প্রধান হিসেবে এ চোরাকারবারীর নেতৃত্বের প্রধান ভূমিকা পালন করে আসছেন প্রশাসনকে পূজি করে বলে বিশ্বস্ত সূএ নিশ্চিত করে সাংবাদিকগণের কাছে। চাঁপাইনবাবগঞ্জের হুন্ডি ব্যাবসায়ী আনারুল, হাজ্বী মাস্তান তালেবদের মগেরমুল্লুক চলছে উত্তরাঞ্চলে। আসছে ভারতীয় নিষিদ্ধ ভারতীয়, ফেনসিডিল, বিভিন্ন আগ্নেয়াস্র , মাদক আর যাচ্ছে সোনার বার ও ক্যাশ টাকা। বাংলাদেশের সর্ব উওর পশ্চিমাঞ্চচলের জেলা চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকাভুক্ত ২২ জন হুন্ডিবাজের গডফাদার আনারুল ও হাজী মাস্তান আবু তালেব এর নিয়ন্ত্রণে। সীমান্ত থানা চলে তাদের কথায়। সবাই হুজুর হুজুর করে। আবু তালেবের ওস্তাদ সীমান্তের ওপারে জেলখানায় বসে নিয়ন্ত্রণ করে চোরাচালান। কে সে? সেও এক মস্ত ক্রিমিনাল। অঢেল টাকার মালিক। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতারকৃত আন্তজার্তিক হুন্ডিপাচার ও অবৈধ বিভিন্ন মাদক চক্রের মূল হোতা আনারুল, আলম ও হাজ্বী আবু তালেব। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্তে বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানী হুন্ডিবাজরা মগেরমুল্লুক কায়েম করে চলেছে প্রশাসনের নাকের ডগায় বসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করেই চক্রটি অপকর্ম চালাচ্ছে সীমান্ত এলাকায়। চাঁপাই নবাবগঞ্জের চারটি সীমান্ত দিয়ে অবাধে আসছে ভারতীয় মাদক। লেনদেন হচ্ছে হুন্ডি ও স্বর্ণবার সহ ক্যাশ টাকা। আন্তজার্তিক হুন্ডিপাচারক্বারী ও নামধারী হাজ্বী তালেব ও আনারুল অবৈধ ব্যাবসায়ী চক্রের মূল হোতা হিসেবে সমাজে পরিচিতি রয়েছে বলেও জানা যায়, সূূূূত্র জানায় আনারুল হক ও হাজ্বী তালেব কোনো গরু ব্যাবসায়ী নন। আনারুল হক ও শিবগঞ্জের হাজ্বী তালেব এর বাংলাদেশী শির্ষগণেরা ফের সক্রিয় হয়ে জিএইচএম নামক একটি গ্রুপ করে চোরা চালান নিয়ন্ত্রণ করছে বলে জানা যায় বিশ্বস্ত সূএে, সূএ জানায় গরু আমদানী রপ্তানীর নামে বিভিন্ন মাদক সর্বরাহ করছেন সর্ণের বার ও ক্যাশ টাকার বিনীময়ে। কারন হিসেবে সূ্ত্র জানায় যে, গরু আমদানী রপ্তানী কম থাকায় চাঁদাবাজি করতে না পারার দরুন গরু ব্যাবসায়ী নামে পরিচিত হয় তারা, সিন্ডিকেটটি এসব অপকর্ম হরদম করে যাচ্ছেন কালো টাকার বিনীময়ে কখনওবা প্রশাসনের অসাধু কিছু কর্মমকর্তাকেও ব্যাবহার করে যাচ্ছে চক্রটি। সরকারের নিশেধাজ্ঞার সিদ্ধান্ত অমান্য করে শিবগঞ্জ সীমান্তপথে ভারতীয় বিভিন্ন মাদক, ফেনসিডিল, হেরোইন, মদ, গান পাউডার ও অগ্নেয়াস্র আমদানি রপ্তানি করার সুযোগ নিচ্ছে আনারুল ও হাজী আবু তালেব চক্রটি। এরা বাংলাদেশ হতে ডুবাই, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া হতে এসব অবৈধ মালামাল আদান প্রদান করে থাকে। বিশ্বস্ত সূএ আরও সাংবাদিকগণকে নিশ্চিত করে উপরউল্লেখিত ব্যাক্তিবর্গগণ কখনই গরু ব্যাবসায় জরীত ছিলো না, বরং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যে, বিট চলাকালীন সময়েও সরকারী ফির বাহিরেও প্রচুর পরিমানে বারতি চাঁদা (টাকা) আদায় করে কালো টাকার পাহাড় গড়েছেন সিন্ডিকেটটি। বাংলাদেশের তথাকথিত গরু আমদানী রপ্তানী কারক হিসেবে পরিচিত, সিন্ডিকেটের মূল হোতা আনারুল, হাজ্বী তালেব, গরু আমদানী রপ্তানী কম থাকার দরুন আন্তজার্তিক হুন্ডিপাচার ও ভারতীয় মাদক পাচার চক্রের মূল হোতা আনারুল, ও হাজ্বী তালেব বাংলাদেশী শির্ষগণেদের নিয়ে ফের সক্রিয় হয়ে এসব চোরা চালান নিয়ন্ত্রণ করছে বলে জানা যায় বিশ্বস্ত সূএে, সূএ জানায় গরু আমদানী রপ্তানী কম থাকায় বিভিন্ন মাদক সর্বরাহ করছেন সর্ণের বার ও ক্যাশ টাকার বিনীময়ে। সূএে জানাযায় যে, সে কখনোই কোনো প্রকার গরুর ব্যাবসায় জরীত ছিলোনা বরং ব্যাবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে, প্রচুর পরিমানে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ দাতা রয়েছেন তাদের বিরুদ্ধে, যারা অবৈধ মাদক পাচারকারীদের ভয়ে তাদের নাম পরিচয় গোপন করে সাংবাদিকেদের এসব তথ্য নিশ্চিত করেন। সূএ আরও জানায় কালো টাকার পাহাড় গড়েছেন সিন্ডিকেটটি, শুধু তাই নয় একাধীক বাড়ী যথাক্রমে চিটাগং হালিশহর, ঢাকা কল্যাণপুর, রাজশাহী পদ্ধা গার্ডেন সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে তাদের আবাসস্থল ও ল্যান্ড প্রপার্টি।
