শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে জিম্মি করে রাখে স্ত্রী ও তার পরিবার

অনলাইন ডেস্ক | ০৫:১৫ মিঃ, মে ৩, ২০২৩



নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ৭ দিন ঘরের ভেতর জিম্মি করে রাখার অভিযোগে দায়ের করা মামলায় স্ত্রীসহ পরিবারের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (৩ মে) সকালে মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 এর আগে গত ২৭ মার্চ রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিঙ্গারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ফারুকের (৩৫) সঙ্গে ১৫ বছর আগে বিয়ে হয় একই গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরা আক্তারের। এরপর ফারুক মালয়েশিয়া চলে যান। তাদের সংসারে ১৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।  

এদিকে মনিরা আক্তার একই গ্রামের আব্দুলের ছেলে ছানাউল্লার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে তাকে বিয়ে করেন। গত ঈদুল আজহার পর ফারুক দেশে ফিরে মনিরাকে নিজের সংসারে ফিরিয়ে আনেন।

পরে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের পরামর্শে ফারুক নিজের টাকা খরচ করে শ্বশুরবাড়িতে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করতে থাকেন।

তবে পরকীয়া প্রেমিকের কাছ থেকে নিয়ে এসে সংসার করার ক্ষোভে গত ২৭ মার্চ রাতে স্ত্রী মনিরা আক্তার ধারালো ব্লেড দিয়ে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কর্তন করে পরিবারের লোকজন নিয়ে ফারুককে ৭ দিন ধরে ঘরে জিম্মি করে রাখেন।  

আজ বুধবার (৩ মে) সকালে ফারুক কৌশলে সেখান থেকে বের হয়ে থানায় এসে অভিযোগ করলে পুলিশ মামলা নেয় এবং অভিযুক্ত মনিরাসহ তার বাবা মনু মিয়া, মা জোসনা বেগম ও ভগ্নিপতি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব জানান, থানায় মামলা হয়েছে। চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.