শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বরগুনায় যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

বি এম মনির হোসেন বরগুনা থেকে | ০৪:২৩ মিঃ, সেপ্টেম্বর ২৩, ২০১৯



"বরগুনায় যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

আজ সোমবার সকাল ৭টার সময়  বরগুনার বামনা উপজেলার সোনাখালি গ্রামের একটি ডোবা থেকে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নিহত রিপন হাওলাদার সোনাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত রিপনের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ডোবার ভেতর পুতে রাখা হয়েছিলো।

নিহতের মা রিজিয়া বেগম জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার ছেলেকে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে হত্যা করে বাড়ীর পিছনে একটি ডোবায় পুতে রাখে।

তিনি আরও জানান, তার ছেলে ইজিবাইক চালক। রবিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ীর সম্মুখে সড়কের পাশে তার ইজিবাইকটির ব্যাটারি চার্জ দিতে আসে। পরে সে আর ঘরে ফেরেনি। এরপর থেকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পিছনে একটি বাগানের মধ্যে ডোবার পানিতে ছেলের পায়ের জুতা ভাসতে দেখতে পান তিনি। পরে একটি লাঠি দিয়ে ওই ডোবার ভিতর খুজলে তার লাশ ভেসে উঠে। পরিবারের অন্য সদস্যদেরা সেখানে গিয়ে তার লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে বিষয়টি জানায়।

পুলিশ এসে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

নিহত রিপনের ছোট ভাই সেলিম জানান, তার চাচা চাঁন মিয়া হাওলাদার, আঃ সহিদ হাওলাদার ও সৎ-ভাই ইলিয়াস হাওলাদারের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ ঘটনায় সৎভাই ও চাচাদের আসামী করে একটি মামলা চলমান। এই মামলায় সৎ-ভাই ইলিয়াস হাওলাদার (৪২) গত রবিবার সে জামিনে মুক্তি পেয়ে তাদেরকে প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় বামনা থানার অফিসার ইন চার্জ মোঃ মাসুদুজ্জামান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি ডোবা থেকে উদ্ধার করে। লাশের ময়না তদন্তের জন্য বরগুনা কোর্টে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.