শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ফ্যামিলি মেডিকেল চেকআপ সেন্টার এর শুভ উদ্বোধন

এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০২:৩১ মিঃ, সেপ্টেম্বর ২৩, ২০১৯



সিলেটের কানাইঘাট উপজেলার কান্দলা নয়াবাজারে ডাঃ সোহেল রানা (ডি,এম,এফ) এর তত্ত্বাবধানে এ সেবামূলক মেডিকেল চেকআপ সেন্টারের শুভ উদ্বোধন হয়। জানা যায় ২২ সেপ্টেম্বর রবিবার বাদ আসর কান্দলা নয়াবাজারের পশ্চিমে আলহাজ্ব আলমাস উদ্দিন মার্কেটে এক আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড'র সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্বে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আলমাস উদ্দিন, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ ছয়েফ উদ্দিন, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম এ রহমান জীবন, কান্দলা নয়াবাজারের বিশিষ্ট পাথর ব্যবসায়ী মোঃ আজির উদ্দিন, সজিব ভেরাইটিজ স্টোর'র প্রোপাইটর মোঃ অলিউর রহমান, হযরত মাওলানা আব্দুর রহিম, বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ তাজ উদ্দীন, প্রমূখ। বক্তারা বক্তব্যে উল্লেখ করেন, আমাদের নয়াবাজারে এই প্রথম একটি চিকিৎসা সেবামূলক প্রতিষ্টান চালু হতে যাচ্ছে শুনে আমরা খুবই আনন্দিত, কারণ আমাদের অবহেলিত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্নতার কারনে সাধারন মানুষ সঠিক সময় প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়া কষ্টকর হয়ে পড়ে। তাই এই সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহন করতে পারবে, তাই আমরা এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি। এবং আগামীতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে উন্নত চিকিৎসা সেবা দিতে আধুনিক চিকিৎসা সামগ্রী স্থাপন করার আশা পোষণ করছি। পরিশেষে হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে দোয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.