জন্মনির্বন্ধন করতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবদের বিরুদ্ধে।
শাহিন আলম, রায়পুর শহর প্রতিনিধিঃ | ০২:১০ মিঃ, সেপ্টেম্বর ২৩, ২০১৯
সরকারি নিয়মানুযায়ী শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত জন্ম নিবন্ধন ফ্রি। ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফি নেয়ার নিয়ম থাকলেও উল্টো নিয়মে চলছে রায়পুর উপজেলার ইউনিয়ন পরিষদ সচিবদের আইন। প্রতি জন্ম সনদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত এবং ইউনিয়ন পরিষদে কোন কোন জনগনের কাছ থেকে ১হাজার টাকা থেকে ১ হাজার ৫শ টাকা পর্যন্ত ফি আদায় করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর, দক্ষিণ চরবংশী, সোনাপুর, চরপাতা, কেরোয়া, বামনীসহ কয়েকটি ইউনিয়নে জন্মসনদের অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন সচিবেদের বিরুদ্ধে। সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারগুলো। চরমোহনা ইউনিয়নের চরমোহড়া গ্রামের ফারজানা, আলিমুননেচ্ছা খাইরুন নেছা, লিলি বেগম ও বগারাখালিয়া গ্রামের মো: কাসেম, মনির উদ্দিন ও মো. নুর হোসাইন বলেন, ২ বছরের শিশুর ২০০ টাকা কমে জন্ম সনদ দেওয়া যাবে না বলে জানান ইউপি সচিব। তাই বাধ্য হয়ে ২০০ টাকা দিয়ে জন্মসনদ নিয়েছি। এভাবে উত্তর চরবংশী, বামনী ইউনিয়নের বিভিন্ন গ্রামের একাধিক ব্যক্তি বলেন, ইউনিয়নগুলোর এ ধরনের অভিযোগ নতুন নয়। সরকারি নিয়ম উপেক্ষা করে ইউপি সচিবরা জন্মনিবন্ধন সনদে অতিরিক্ত ফি আদায় করেন বলে অনেকেই অভিযোগ করেছেন। এটা দেখারও কেউ নেই বলে জানান স্থানীয়রা।
এ বিষয় অভিযুক্ত একাধিক ইউপি সচিব, আসাদুজ্জামান, সুব্রত সাহা, ইউছুপ সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তাঁরা বলেন, ৫০ টাকা স্থলে ১শত পর্যন্ত নেওয়া হয়, কারণ তথ্য সেবা কেন্দ্রে যারা উদ্যগক্তা তাদেরকে ৫০ টাকা দেওয়া হয়। এ জন্য অতিরিক্ত জন্মনিবন্ধন ফি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রায়পুর উপজেলা নির্বাহী সাবরীন চৌধুরী বলেন, এ বিষয়ে স্থানীয়দের কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উদ্যগক্তাদের সাথে এ বিষয়ে বৈঠকে আলোচনা করা হবে।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, জন্মনির্বন্ধনের বিনিময়ে ‘অবৈধভাবে টাকা আদায় করার প্রশ্নই ওঠে না। এমন কিছু সে করে থাকলে সচিবদের এর দায়ভার বহন করতে হবে। এ নিয়ে খোঁজখবর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
