কচুয়া আশ্রাফপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
আবু সাইদ, কচুয়া। | ০৭:৩৬ মিঃ, সেপ্টেম্বর ২২, ২০১৯
চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী-লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার চাঙ্গিনী মাদ্রাসা মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে সাধারন সম্পাদক কামাল হোসেন ও আশ্রাফপুর ইউনিয়ের যুবলীগের যুগ্ন আহবায়ক মানিক হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেনঃ- কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃ- কেন্দ্রীয় আওয়ামীলীগ উপকমিটির সহ-সম্পাদক মোঃ ইমাম হোসেন মেহেদী, জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য শহীদুল্লাহ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এয়াকুব মাস্টার, আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল মাউলা হেলাল মুন্সী, আশ্রাফপুর ইউনিয়নের ইউপি সদস্য সফিকুল ইসলাম, কেন্দীয় ছাত্রলীগ সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন শিশির, ৯নং ওয়ার্ড সাবেক আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন ও আওয়ামীলীগ নেতা আনোয়ার, কবির হোসেন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি পদে রাখাল চন্দ্র দাস, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন মনির পাটোয়ারী সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করা হয়। ।
