কচুয়ায় শিলাস্থান একতা সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরন
মো: আকাশ মিয়াজী | ১১:৪২ মিঃ, এপ্রিল ২৬, ২০১৯
চাঁদপুরের কচুয়া উপজেলা শিলাস্থান একতা সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরন,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মাহে রমজান কে সামনে রেখে আজ ২৬ এপ্রিল রোজ শুক্রবার বাদ যোহর শিলাস্থান মিয়াজী মার্কটে অবস্থিত "শিলাস্থান একতা সমাজ সেবা ফাউন্ডেশন" আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মেম্বার মো: মতিন মিয়াজী সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার মো: কামরুল হাসান মজুমদার হাফেজ মাওলানা মো: শাহজালাল,হাজী রুহুল আমিন কচুয়া বাণী পত্রিকার সম্পাদকও প্রকাশক মো: আকাশ মিয়াজী, শিক্ষক কাজী মো: শাহিন প্রমুখ,
বক্তারা ইসলাম ধর্মীয় গুরুত্বপূর্ণ বক্তব্যর পাশাপাশি
বিশেষ করে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মো: আহাদ আহমেদ- নিরলস ভাবে এলাকার উন্নয়ন জন্য কাজ করে। তিনি সামজিক কাজ করে এলাকার সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন।
যে বয়সে এলাকার ছেলেরা ইয়াবা ও খারাপ কাজে লিপ্ত, আজ সেই বয়সের ছেলেরা আল্লাহর বাণী পবিত্র কোরআন শরীফ হাদিয়া বিহিন বিতর করে,
এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আমরা তোমাদের সাথে আছি আগামীতে থাকবো- ইনশাআল্লাহ।
এই সংগঠনক সকলের ঐক্য প্রচেষ্টায় একদিন দেশজুড়ে মানবতার সেবা করে সুনাম বৃদ্ধি করবে এমটাই আশাবাদী আমরা।।
আলোচনা শেষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
পরে হাদিয়া বিহীন অনেকর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরন করা হয়।
পবিত্র কোরআন শরীফ বিতরনের সার্বিক দায়িত্ব পালন করেন আ: রহমান, মো: মনিরুজ্জামান, মো: কাউছার মো:ইব্রাহীম,মো: কাজী বিল্লাল, মো: আমিনুল, ইয়াছিন,মো:পাবেল,মো,মাসুদ প্রমুখ।
