শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

রোজা রেখে অশ্লীল ভিডিও নাচ-গান দেখা যাবে কি?

ইসলাম ডেস্ক | ০৮:০৫ মিঃ, এপ্রিল ৫, ২০২৩



রোজা রেখে ইলেক্ট্রনিক্স মিডিয়ায় অশ্লীল ভিডিও, নাটক-সিনেমা ও নাচ-গান দেখা যাবে কি? দেখলে রোজার কোনো ক্ষতি হবে কি?

রোজা রেখে অশ্লীল ভিডিও দেখা যাবে না বরং এ অবস্থায় নাটক-সিনেমা ও নাচ-গানও বর্জন করা জরুরি। কেননা রমজানের উদ্দেশ্য হলো, তাকওয়া-পরহেজগারি বা আল্লাহভীতি ও আত্মশুদ্ধি অর্জন করা। প্রচলিত ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারিত নাটক-সিনেমা ও নাচ-গান সাধারণত তাকওয়া অর্জনে বিরুদ্ধ কাজ। এগুলোর বেশির ভাগই রোজার শিক্ষা ও উদ্দেশ্যের বিপরীত। তাই এসব পরিহার করা উচিত।

রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর অশ্লীল ভিডিও, নাটক-সিনেমা, নাচ-গান ইত্যাদি তাকওয়া পরিপন্থী কাজ। যদিও এগুলো রোজা ভঙ্গের কারণ নয়; তবুও লক্ষ্য রাখতে হবে, এগুলোতে শরিয়তের বরখেলাফ হারাম কিছু দেখা হলে অবশ্যই কঠিন গুনাহ হবে এবং রোজার সওয়াব নষ্ট হবে।

সাধারণত নাটক-সিনেমার হুকুম হলো, যা খোলা চোখে দেখা জায়েজ, তা যে কোনো মাধ্যমে দেখাও জায়েজ; আর যা সরাসরি দেখা হারাম, তা যে কোনো উপায়ে দেখাও হারাম। সঙ্গীতের বিধান হলো, ভাব ও ভাষা মার্জিত হওয়া; শরিয়তের লঙ্ঘন না হওয়া এবং কোনো রূপ ফেতনার সম্ভাবনা না থাকা। এসব শর্তের মধ্যে থাকা যে কোনো সংগীতই শোনা যাবে। ভাব-ভাষায় মার্জিত না হলে তা থেকে বিরত থাকা জরুরি। (মাজমাউল ফাতাওয়া)


Designed & Developed by TechSolutions Plex Ltd.