লেখা পড়া শিখে তোমরা দেশের কল্যাণে নিজে কে উৎসর্গ করবে- প্রধান অতিথি কামাল হোসেন পাটওয়ারী।
মো: আকাশ মিয়াজী | ০৩:৩৫ মিঃ, নভেম্বর ১১, ২০১৮
কচুয়া উপজেলার ৩১ নং মেঘদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিকী পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
গতকাল বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আইনজীবি সমিতির সহ- সাধারণ সম্পাদক কচুয়ার কৃতিসন্তান এ্যাড.মো: কামাল হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্য এ্যাড. মো: কামাল হোসেন পাটওয়ারী শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলন- তোমরাই আগামীর ভবিষ্যৎ। লেখা পড়া ছাড়া কোন জাতি তার ভাগ্য পরিবর্তন করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তথ বেশি উন্নত। লিজের ভাগ্য পরিবর্তন করতে হলে ভালো করে লেখা পড়া করতে হবে।
আমিও একদিন তোমাদের মত ছিলাম, পড়া শোনা শেষ করে মানবতার সেবায় আইন পেশায় নিযুক্ত আছি। পড়া শোনা করতে যদি তোমাদের মধ্যে কারো টাকা পয়সার সমম্য হয়, আমার কাছে বলবা আমি তোমাদের টাকা পয়সা দেবো।
সামনে তোমাদের বার্ষিকী পরীক্ষা, তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিবে বলে আমি আশা বাদি।। ভালো ফলাফল অর্জন করলে সবাই খুশি হয়। আমি তোমাদের সবার মঙ্গল কামনা করছি।
প্রধান অতিথি এ্যাড. মো: কামাল হোসেন পাটওয়ারী আরো বলেন- তোমরা একদিন অনেক বড় হবে।
তখন আমরা তোমাদের কে নিয়ে গর্ববোধ করবো।
আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন ইমান সাহেব।
