প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনে পোষ্টার ছেঁয়ে গেছে চাঁদপুর
নিজস্ব সংবাদদাতা | ০৯:২৮ মিঃ, মার্চ ২৭, ২০১৮
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনে পোষ্টার ছেঁয়ে গেছে চাঁদপুরে।
আসছে ১এপ্রিল বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা চাঁদপুর আসবেন।
গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর আগমন উপলক্ষে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ জাপান আহ্বায়ক কমিটির যুগ্ন- আহ্বায়ক চাঁদপুর১ কচুয়া আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যশাী ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন ও তাঁর সহধর্মী বাংলাদেশ আওয়ামী মহিলালীগ জাপান এর সিনিয়র যুগ্ন- আহ্বায়ক রোজিনা জসীম।
এর মধ্যে কচুয়া,মতলব উত্তর,মতলব দক্ষিন, হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ, হাইমচর এবং চাঁদপুর সদরে আনাচে কানাচে, দেয়াল ও গাড়িতে ইঞ্জিনিয়ার জসীম এর পোষ্টার ছেঁয়ে গেছে।
ঐ দিন দুপুর ১২ টায় চাঁদপুর স্টোডিয়ামে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা ।
জননেত্রী শেখ হাসিনার এক পর এক সাফল্যের অর্জন করে যাচ্ছেন। আর সেই সাফল্য অর্জনকে শুভেচ্ছাও স্বাগত জানিয়ে আলোচনায় কচুয়ার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন।
