জাপানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি | ০৯:৩৫ মিঃ, মার্চ ২৬, ২০১৮



 বাংলাদেশ  আওয়ামীলীগ জাপান  আহবায়ক কমিটি  উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতিয় দিবস পালিত। গতকাল ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস  উপলক্ষে জাপানের  টোকিও বিভিও হলে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার   পালিত করা হয়।

জাপান আওয়ামীলীগের আহ্বায়ক  জুলফিকার আলী জুয়েল তরফদার এর  সভাপতিত্বে , যুগ্ন- আহ্বায়ক  ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা নুর নবী কিরন,জাপান আওয়ামী মহিলা লীগের যুগ্ন- আহবায়ক রোজিনা জসীম,আওয়ামীলীগ নেতা মাহমুদুল হাসান প্রমুখ। এসময় বক্তরা অগনিত শহীদও বীর মুক্তিযোদ্ধের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানান।