শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

দেশ মাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে : সভাপতি শহীদ

নিজস্ব প্রতিনিধি | ১০:২০ মিঃ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮



বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে প্রতিবাদে সভা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে মালয়েশিয়া বিএনপি চৌকিট জালানপুত্রা শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌকিটের একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
 
প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন মালয়েশিয়া বিএনপি সভাপতি শহীদ উল্লাহ শহীদ।

এসময় মালয়েশিয়া বিএনপির সভাপতি  শহীদ উল্ল্যাহ শহীদ বলেন- বিএনপি চেয়ারপার্সন দেশ মাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

চৌকিট জালানপুত্রা শাখা বিএনপির সভাপতি মো. আমজাদুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া কেন্দ্রীয় বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাহ উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক মো. মিন্টু সরকার।

জালানপুত্রা শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন পুচং তামান মাস বিএনপি সাধারণ সম্পাদক মো. মোবারক কারী, তামিনজায়া বিএনপি সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মারুফ, সুবাংজায়া বিএনপি সভাপতি ইমন হাসান, মালয়েশিয়া ছাত্রদল নেতা মোশারফ হোসেন প্রমুখ। এছাড়া কারী গোলাম মোস্তাফার পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর, শফিকুর রহমান, আক্তার হোসেন তামিংজায়া বিএনপির সহ-সভাপতি মো. বাবুল হোসেন, শাজাহান, শাজালাল মোল্লা, মো. সহেল, সহ-সাংগঠনিক মো. ইয়াছিন, শাহ আলী, সহ-প্রচার সম্পাদক মো. মুন্নাসহ বিপুল সংখ্যাক প্রবাসী।


Designed & Developed by TechSolutions Plex Ltd.