শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

নামাজের কথা বলে স্বামীর ফোন কেটে দেন জমিলা, অতঃপর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৬:৪০ মিঃ, জুলাই ১৯, ২০২৩



মালয়েশিয়া প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার ফাঁকে আত্মহত্যা করেছেন জমিলা আক্তার (১৬) নামের এক নববধূ। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে কক্সবাজারের ঈদগাঁওর জালালাবাদ ইউনিয়নের পালাকাটায় এলাকায় এ ঘটনা ঘটে।

জমিলা আক্তার ঈদগাঁওয়ের জাগিরপাড়া এলাকার শামসুল আলম সওদাগরের মেয়ে।

জমিলার ভাই মনির আহমেদের অভিযোগ, পাঁচ মাস আগে মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় জমিলার। বিয়ের পর স্বামী দেশে অবস্থানকালীন কয়েক মাস সুখে বাস করেছেন তারা। স্বামী বিদেশ চলে গেলে শাশুড়ি ছারা খাতুন ও ননদরা তাকে মানসিক নির্যাতন করতেন। এর জেরে মঙ্গলবার বিকেলে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন তারা।

নামাজের কথা বলে স্বামীর ফোন কেটে দেন জমিলা, অতপর লাশ উদ্ধার

ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। যে রুমে মরদেহ ঝুলছিল সে রুমের দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও মনির যেহেতু চালের নিচ দিয়ে ঢুকতে পেরেছে তাই- এ মৃত্যুও রহস্যময়।

মোবাইলে নিহতের স্বামী নজরুল জানান, বিকেল ৪টা থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত জমিলার সঙ্গে আমার কথা হয়েছে। কথার ফাঁকে মালয়েশিয়ায় মাগরিবের আজান হলে নামাজ পড়ে আবার কল দিতে বলে জমিলা ফোন কেটে দেয়। আমিও ১২-২০ মিনিট পর আবার কল করি। কিন্তু ফোন আর রিসিভ হচ্ছিল না।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় জমিলার মরদেহ উদ্ধার করে সুরতহল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যান।


Designed & Developed by TechSolutions Plex Ltd.