শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ডা. সংযুক্তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | ০৫:৩৮ মিঃ, জুলাই ৬, ২০২৩



ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে। সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় এ মামলা করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলাটি দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী এ মামলায় সর্বোচ্চ কোর্ট ফি জমা দিয়েছি। এখন বিবাদীর বিরুদ্ধে সমন জারি হবে।

এর আগে গত ২২ জুন ডা. সংযুক্তা সাহার বক্তব্য প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনো সম্মতি নেয়নি। অপারেশনের সময় তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না। তাহলে কীভাবে এ ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। তার এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করেছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়াই নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ডা. সংযুক্তা সাহা শর্তাবলী লঙ্ঘন করেছেন, যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.