শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মোবাইলে বিয়ে, সংসার করার আগেই বিধবা হলেন মরিয়ম

অনলাইন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৬:৪৬ মিঃ, জুলাই ১৬, ২০২৩



রাজশাহীর বাগমারা উপজেলার বারইহাটি গ্রামের রুবেল হুসাইন সৌদি আরব যাওয়ার আগে থেকেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের মরিয়ম আক্তারের। প্রায় ছয়মাস আগে ভিডিও কলে রুবেলের সঙ্গে তার বিয়ে হয়। সামনে ছুটি পেলে দেশে ফিরবেন। এরপর শুরু হবে সংসার। এমন আশা নিয়েই ছিলেন মরিয়ম আর রুবেল। কিন্তু তাদের সেই আশা আর পূরণ হলো না।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে মারা গেছেন রুবেল। রুবেলের মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছেন না তার স্ত্রী মরিয়ম। তিনি শুধু বিলাপ করছেন আর স্বামীকে ফিরে পেতে চাচ্ছেন।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় রুবেল হোসাইনের বাড়িতে গিয়ে দেখা যায়, মরিয়ম আক্তার মোবাইল ফোনে স্বামীর ছবি দেখে বিলাপ করছেন। তার আহাজারি দেখে স্বজন ও প্রতিবেশীরাও যেন সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন।

বিলাপ করতে করতে মরিয়ম আক্তার বলছিলেন, ‘আমার স্বামীকে একটাবার হলেও দেখতে চাই রে। স্বামীকে আমি কাছ থেকে দেখিনি রে। আপনাদের পায়ে ধরি, আমার স্বামীকে একনা এনে দেন রে ভাই। স্বামীকে কোনোদিন কাছ থেকে দেখিনি রে। যা দেখেছি দূরে থ্যাকা রে। যত কথা কছে দূরে থ্যাকাই কথা কছে রে। আমি মোবাইল ভাংগিছি তাই একটা কথা কইনি রে। সাথে সাথে মোবাইল কিনে দিয়েছে রে...।’

jagonews24

মরিয়ম আক্তার জানান, সবশেষ বৃহস্পতিবার (১৩ জুলাই) দিনগত রাত ১২টার দিকে স্বামী রুবেল হুসােইনের তার শেষ কথা হয়। দেশে আসার জন্য শুক্রবার (১৪ জুলাই) কাগজপত্র জমা দিয়ে কারখানায় যাবেন বলে স্ত্রীকে জানিয়েছিল রুবেল। শুক্রবার রাতে আবার কথা বলবেন বলে জানিয়েছিলেন। রাতে কলও দিয়েছিলেন মরিয়ম। কিন্তু রিং হলেও কেউ রিসিভ করেননি। রাত ৯টা পর্যন্ত ফোন বেজেছে। এরপর ফোন আর বাজেনি। শনিবার সকাল ৮টার দিকে রুবেলের প্রবাসী বড় ভাই ফোন করে জানান, রুবেল মারা গেছেন।

রুবেলের স্ত্রী মরিয়মের এখন একটাই চাওয়া স্বামীর লাশটা অন্তত একটিবারের জন্য দেখতে চান। তিনি বলেন, ‘বেঁচে থাকতে যখন স্বামীকে দেখতেই পেলাম না, অন্তত তার লাশটা তাড়াতাড়ি দেশে এনে দেন। শেষবারের মতো একবার দেখতে চাই।’

তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন রুবেল হুসাইন। স্থানীয় দালালকে ১৬ কাঠা জমি লিখে দেওয়া ছাড়াও দেড় লাখ টাকা নগদ দিয়ে ২০১৬ সালে সৌদি আরবে পাড়ি জমান রুবেল। তার বড় দুই ভাই আগে থেকেই প্রবাসী। বড় ভাই সৌদি আরব এবং মেজ ভাই দুবাই থাকেন।

রুবেলের বাবা জফির উদ্দিন বলেন, ‘ছেলের পছন্দেই আমরা মোবাইলে বিয়ে দিয়েছিলাম। ছেলে টাকা পাঠিয়েছে। সেই টাকায় বাড়িও বানানো হয়েছে। নতুন বউ আর বাড়ি দুইটায় ছেলে মোবাইলে দেখেছে। কোনোটিই ছেলে কাছ থেকে দেখে যেতে পারলো না।’


Designed & Developed by TechSolutions Plex Ltd.