শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

পর্তুগালে আদিত্য-অনন্যার রোমাঞ্চকর মুহূর্তের ছবি ফাঁস

বিনোদন ডেস্ক | ০৭:২৮ মিঃ, জুলাই ১৩, ২০২৩



দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন উড়ছে প্রেমের সম্পর্কে রয়েছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। যদিও এখন পর্যন্ত আদিত্য বা অনন্যা কেউই এই ব্যাপারে মুখ খোলেননি। এবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই প্রেমিকযুগল। রীতিমতো পর্তুগালের রাস্তায় প্রেমে মজেছেন তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আদিত্য-অনন্যার রোমাঞ্চকর মুহূর্তের সেই ছবি।

জানা গেছে, বর্তমানে স্পেনে রয়েছেন তারা। লিসবনে একটি কনসার্টে গিয়েছিলেন দুজনে। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আদিত্য-অনন্যা।

 

ইন্সটাগ্রামের একটি পোস্ট থেকে নেওয়া ছবি

ইন্সটাগ্রামের একটি পোস্ট থেকে নেওয়া ছবি

ওই ছবিগুলোতে দেখা যায়, লিসবনের রাস্তায় একান্তে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন আদিত্য ও অনন্যা। অভিনেতার বাহুডোরে আবদ্ধ অনন্যা, দেখছেন লিসবনের প্রাকৃতিক সৌন্দর্য্য। পর্তুগালে কিছু অনুরাগীদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তোলেন এই জুটি।

এ সময় অনন্যার পরনে ছিল একটি কালো স্ট্র্যাপি ম্যাক্সি ড্রেস। মাথায় চুল তুলে খোঁপা করা। অন্যদিকে আদিত্য রায় কাপুরকে দেখা গেছে গ্রে কালারের একটি টি-শার্ট ও কালো শর্টসে। নিজেদের একান্ত সময় যেন বেশ উপভোগ করছেন এই দুই তারকা।

সর্বশেষ অভিনেত্রী কৃতী শ্যাননের দীপাবলির অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল আদিত্য-অনন্যাকে। মূলত সেই থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নেটিজেনদের জল্পনার শুরু।


Designed & Developed by TechSolutions Plex Ltd.