শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

রৌমারীর চতলাকান্দা সেতুটি ৫০ হাজার মানুষের চলাচলের যেন মরণফাঁদ 

 রুহুল আমিন রুকু কুড়িগ্রাম প্রতিনিধিঃ | ০৪:৪৬ মিঃ, অক্টোবর ২, ২০১৯



কুড়িগ্রামের রৌমারীর চতলাকান্দায় জনস্বার্থে নির্মাণ করে দেয়া ডাচ-বাংলা সেতুটি হুমকির মুখে পড়েছে। গত বন্যায় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সেতুর দু’পাশের অনেক অংশ ধসে যাওয়ার ফলে পুরো সেতুটি এখন চরম বিপদের মধ্যে পড়েছে।স্থানীয়রা নিজস্ব টাকায় ধসে যাওয়া অংশে কাঠ বাঁশ ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা সচল রেখেছে। তবে যে কোনো মুহুর্তে পুরো সেতুটি ধসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

বন্যায় সেতুর উভয় পাশের মাটি সরে গেছে। দক্ষিণ পাশের কিছু অংশ সেতু থেকে আলাদা হয়ে যাওয়ার পর স্থানীয়রা কাঠ ও বাঁশ দিয়ে সেতুর সঙ্গে সংযোগ গড়ে তুলেছে। 

স্থানীয় বাসিন্দারা সেতুটি মেরামতের জন্য ডাচ-বাংলা ব্যাংকের দৃষ্টি আর্কষন করেন। উল্লেখ্য যে, গত ২০১২ সালে দেশ ও জনস্বার্থে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক তাদের নিজস্ব অর্থায়নে দেড় কোটি টাকার ওপরে খরচ করে চতলাকান্দায় সেতুটি নির্মাণ করে দেয়। 

সেতুটি নির্মাণের ফলে বছরে ৯ মাস অবরূদ্ধ থাকা উপজেলার সীমান্ত ঘেষা ৪০ গ্রামের ৫০ হাজারের বেশি মানুষ মুক্ত হয় যাতায়াতের দুর্ভোগ থেকে। উপজেলা শহরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠায় সীমান্ত ঘেষা ওই সব গ্রামে আসে পরিবর্তনের ছোঁয়া। উন্নয়নের দ্বার খুলে যায় সীমান্ত ঘেষা মানুষগুলোর। 

 

 

 


Designed & Developed by TechSolutions Plex Ltd.