শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

অতিথিশিল্পী হতে ১৩ কোটি পারিশ্রমিক দাবি রেখার

বিনোদন ডেস্ক | ০৭:২৯ মিঃ, জুন ২২, ২০২৩



ভারতের জনপ্রিয় অভিনেত্রী ভানুরেখা গণেশা। যদিও বলিউডে রেখা নামেই বেশি পরিচিত তিনি। তাকে ‘এভারগ্রিন’ নায়িকাও বলা হয়ে থাকে। অভিনয়ের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। সম্প্রতি অতিথিশিল্পী হতে কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন রেখা।

বর্তমানে খুব একটা সিনেমায় অভিনয় করতে দেখা যায় না এই অভিনেত্রীকে। তবে সিনেমায় দেখা না গেলেও, এবার একটি টিভি সিরিজের প্রোমোতে অতিথি চরিত্রে পর্দায় হাজির হবেন রেখা। আর এজন্য ১৩ কোটি টাকা পারিশ্রমিক তিনি।

একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে বলেন, বলিউড অভিনেত্রী রেখাকে ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’-এর প্রোমোতে অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে। আর এই প্রোমোর জন্য অনেক টাকা চেয়েছেন তিনি।

জানা গেছে, বিশেষ এই উপস্থিতির জন্য ১০ কোটি রুপি দাবি করেছেন রেখা। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি। যেখানে প্রধান চরিত্রদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেবেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, রেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটিতে অতিথি চরিত্রে পর্দায় দেখা যায় তাকে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.