শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

যৌতুকের জন্য মারধর, স্বামীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন স্ত্রীর

অনলাইন ডেস্ক | ০৬:১০ মিঃ, জুন ২২, ২০২৩



স্বামী মো. শাহিন মিয়াকে (৪০) দা দিয়ে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে ঘটনা জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্ত্রী বানু বেগম (৩১)। রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার রায়েরবাগ সাদিক খান রোডে বৃহস্পতিবার (২২ জুন) ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (জনসংযোগ) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার সাবেক খান রোডের লিটনের বাড়ির নামে একটি তিন তলা ভবনের নিচতলা থেকে বানু বেগম নামে একজন ট্রিপল নাইনে ফোন দিয়ে জানান, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এখন তিনি আত্মসমর্পণ করতে চান। এ জন্য দ্রুত পুলিশ পাঠাতে বলেন।

জরুরি সেবায় দায়িত্বরত কনস্টেবল তানভির কলটি রিসিভ করে ঘটনা শোনার পর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীম মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ পরিদর্শক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বানু বেগম জানান, তিনি নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। যৌতুকের জন্য তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন। শেষে অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.