শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

কী ঘটেছিল অভিষেক সিনেমার শুটিংয়ে, যে কারণে ‘চরম অপমানিত’ হন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক | ০৮:০৩ মিঃ, জুন ১৪, ২০২৩



প্রিয়াঙ্কা চোপড়াকে বলা হয় বলিউডের আন্তর্জাতিক তারকা। ২০০০ সালে বিশ্বসুন্দরীর মুকুট জেতেন তিনি। ২০০৩ সালে পা রাখেন বলিউডে। প্রিয়াঙ্কার অভিষেক ছবি ছিল ‘আন্দাজ’। সে ছবিতে তিনি ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার ও লারা দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।

কিন্তু জানেন কি, অভিষেক ছবির শুটিং সেটে ‘চরম অপমানিত’ হতে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। সম্প্রতি এই নায়িকার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ওই ভিডিওতে অভিনেত্রী জানান, ‘আন্দাজ’ ছবির একটি গানের রিহার্সাল করাচ্ছিলেন কোরিওগ্রাফার সরোজ খানের ছেলে রাজু খান। দক্ষিণ আফ্রিকায় চলছিল শুটিং। কিন্তু ৪০ বার চেষ্টার পরও প্রিয়াঙ্কা ধাতস্ত হতে পারছিলেন না সেই শটের সঙ্গে।

এরপর কোরিওগ্রাফার রাজু খান মাইক ছুড়ে ফেলে দিয়ে ক্ষেপে ওঠেন প্রিয়াঙ্কার উপর। বলতে শুরু করেন, ‘বিশ্নসুন্দরী হয়েছো বলে মনে করো না তুমি অভিনেত্রী হতে পারবে।’ ঠিক সে সময় অক্ষয় কুমারের বাবা হওয়ার খবর আসে শুটিং সেটে। সেই খবরে অল্পতে রক্ষা পান প্রিয়াঙ্কা।

এরপর বেশ কয়েকদিন নিজেকে তৈরি করার সময় পেয়েছিলেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা। নাচের তালিম নিয়ে সেটে ফিরে তিনি ‘আন্দাজ’ ছবির সেই গানের শুটিং শেষ করেন। সে সময় অভিনেত্রী প্রতিদিন ছয় ঘণ্টা পণ্ডিত বীরু কৃষ্ণনের কাছে কত্থক নাচের তালিম নেন।

বর্তমানে প্রিয়াঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। রকস্টার নিক জোনাসকে বিয়ে করে সে দেশের নাগরিক হয়ে গেছেন। হলিউডে বেশ কয়েকটি সিনেমাও করেছেন। যোগাযোগ আছে বলিউডের সঙ্গেও। তিনি এখন দুই ইন্ডাস্ট্রিরই তারকা।


Designed & Developed by TechSolutions Plex Ltd.