রামু প্রবাসী কল্যাণ সংস্থা (মক্কা) রামু শাখার দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত
নুরুল ইসলাম সেলিম/আকাশ মিয়াজী | ০৪:২২ মিঃ, জুন ১৩, ২০২৩
রামু প্রবাসী কল্যাণ সংস্থা (মক্কা) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত । সংগঠনের সভাপতি মোস্তাক আহমদ হেলালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব নুরুল হক নুরু,আলহাজ্ব সিরাজুল হক মেম্বার, মাষ্টার নজির আহমেদ, আলহাজ্ব জহিরুল ইসলাম, সহ সভাপতি সিকদার শফিউল্লাহ মনছুর, অর্থ সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম চেয়ারম্যান, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম,
পরে দ্বিতীয় অধিবেশনে আগামী ২০২৪-২০২৫ সালের জন্য রামু প্রবাসী কল্যাণ সংস্থা (মক্কা) রামু শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করা হয়েছে। সভায় ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করেন । নতুন সভাপতি নির্বাচিত হয়, আলহাজ্ব নুরুল হক নূরু, সিনিয়র সহ সভাপতি সিকদার শফিউল্লাহ মনছুর,সহ সভাপতি নুরুল আলম, সহ সভাপতি আবুল কাশেম আব্দুল মান্নান -( ২)।
সাধারণ সম্পাদক এস মোহাম্মদ হোসেন,অর্থ সম্পাদক আবদুল করিম সাবেক চেয়ারম্যান, সহ সম্পাদক জামাল উদ্দিন, সহ অর্থ সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম, বানিজ্য সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সহ বানিজ্য সম্পাদক হারুনুর রশিদ, হাফেজ ইব্রাহিম খলিল গবেষণা ও শিক্ষা সম্পাদক,নুরুল হুদা, প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল মান্মান( ১), মৌলনা শফিউল আজম, ক্রীড়া ও আপনার সম্পাদক সামশুদ্দিন আলমাজী,মৌলানা শরফত উল্লাহ সমাজ কল্যান ও ধর্ম বিষয়ক সম্পাদক, কার্ষকরী সম্পাদক মোঃ ইসলাম, মৌলানা মোবারক হোসেন মজিদী ।
দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৩-২০২৪ ও ২০২৫ সালও ২ বছরের জন্য কার্যকরি পরিষদ গঠনকল্পে ০৩সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়। এরা হলেন মক্কা শাখার
সাধারণ সস্পাদক মো: নুরুল আলম, উপদেষ্টা, সিরাজুল হক মেম্বার ও উপদেষ্টা
বাণিজ্য সম্পাদক, হারুনুর রশিদ। প্রধান উপদেষ্টা করা হয়েছে সিরাজুল হক মেম্বার,
এবং সৌদি আরব মক্কা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন - রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কার সহ সভাপতি সৌদি আরব প্রবাসী নুরুল আলমকে নিয়ে ও আগামী ২বছরের জন্য সৌদি আরব কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব মক্কা যৌথ ভাবে রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কা এক সাথে কাজ করবেন।
