শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

আশাটিভি নিউজ | ০৬:৫২ মিঃ, এপ্রিল ৫, ২০২৩



আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল সকাল থেকে ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো।

বুধবার (৫ এপ্রিল) বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি বলেন, আমরা বাস মালিকরাই আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব। ওইদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাস কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। ৭ এপ্রিল ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হবে। যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাস ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে তাই এবার বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.