শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

রোজা রেখে চুল- নখ কাটা যাবে কি?

ইসলাম ডেস্ক | ০৭:৫৬ মিঃ, এপ্রিল ৩, ২০২৩



রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে চুল, নখ কিংবা শরীরের অবাঞ্ছিত পশম পরিস্কার করা যাবে কি? চুল, নখ কাটলে বা ক্ষৌরকর্ম করলে কি রোজা ভেঙে যাবে?

‘না’, রোজা ভঙ্গের সঙ্গে চুল, নখ কাটা বা অবাঞ্ছিত পশম পরিস্কার করার কোনো সম্পর্ক নেই। তাই রোজা রেখে হাত-পায়ের নখ কাটলে, মাথার চুল কাটালে কিংবা শরীরে অযাচিত লোম পরিস্কার করলে রোজার কোনো ক্ষতি হবে না।

তাই রমজানে রোজা রেখে দিনের বেলায় হাত-পায়ের নখ কাটা, মাথার চুল কাট, মোচ ছাটা বা অবাঞ্ছিত পশম মুণ্ডানো, কামানো বা উপড়ানো জায়েজ আছে। এতে রোজার কোনো ক্ষতি হবে না।

তবে ফরজ, ওয়াজিব ও সুন্নতের খেলাফ কাজ সবসময়ই নিষেধ। বরং তা রমজানের ইবাদতের মাসে আরও বেশি ক্ষতির কারণ। তাই রমজানে রোজা অবস্থায় কোনো প্রকার ফরজ, ওয়াজিব ও সুন্নতের বরখেলাফ কোনো কাজ অবশ্যই কঠোরভাবে নিষিদ্ধ ও অধিক নিন্দনীয়। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ)।


Designed & Developed by TechSolutions Plex Ltd.