শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

২১ বছর শুনানি শেষে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সংস্করণ | ০৫:৫১ মিঃ, এপ্রিল ৩, ২০২৩



নাটোরে কিশোরীকে ধর্ষণের মামলায় রাজা হোসেন (৪৩) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের পিপি সিরাজুল ইসলাম। 

দণ্ডপ্রাপ্ত রাজা হোসেন জেলার লালপুর উপজেলার আবদুলপুর জংশন এলাকার ধনজয়পাড়ার মজিবুর রহমানের ছেলে। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্র জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে পিতৃহীন এতিম ওই কিশোরীর সঙ্গে আসামি রাজা হোসেন কৌশলে সুসম্পর্ক গড়ে তোলে। ২০০২ সালের ৩ জুলাই ওই কিশোরী রাজশাহীতে মামাতো বোনের বাড়িতে বেড়ানো শেষে ট্রেনে এসে আবদুলপুর স্টেশনে নামে।

এ সময় রাজার সঙ্গে দেখা হলে সে বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে সঙ্গে করে নিয়ে যায়। পরে মাধবপুর এলাকার একটি আখের জমিতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এর পর বিভিন্ন স্থানে রেখে দুদিন পর ওই কিশোরীকে তার চাচার বাড়ির সামনে রেখে চলে যায়। 

পরে এ ঘটনায় ওই কিশোরীর চাচি বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেন। দীর্ঘ ২১ বছর শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার আদালত রাজা হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে জরিমানার অর্থ ভুক্তভোগী কিশোরীকে দেওয়ার নির্দেশ দেন। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.