শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ইফতারের সময় যে দোয়া পড়া সুন্নত

ইসলাম ডেস্ক | ০৮:২৬ মিঃ, এপ্রিল ২, ২০২৩



রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ। শেষ রাতে সাহরি ও সন্ধ্যার পর ইফতার করা সুন্নত। ইফতারের আগ মুহূর্তে রোজাদারদের দোয়া কবুল হয়। ইফতার শুরুর আগে রাসুল (সা.) একটি দোয়া পড়তেন। তা হলো, 

 اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিজকিকা আফতারতু।

অর্থ : হে আল্লাহ, আমি আপনারই জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া জীবিকা দিয়ে ইফতার করছি।

হাদিস : মুয়াজ ইবনে জুহরা (রা.) বলেন, তাঁর কাছে পৌঁছেছে যে রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৫৮)

অন্য হাদিসে আরেকটি দোয়ার কথাও এসেছে। তা হলো, 

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

উচ্চারণ : ‘যাহাবাজ জামউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।’

অর্থ : তৃষ্ণা নিবারণ হয়েছে। শিরা-উপশিরা সিক্ত হয়েছে এবং আল্লাহর ইচ্ছায় প্রতিদান নিশ্চিত হয়েছে।

হাদিস : ইবনে ওমর (রা.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন তখন তিনি এই দোয়া পড়তেন। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.